দুই বছর বন্ধের পর বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে সড়কপথে যোগাযোগ চালু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নিয়ন্ত্রণে ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-আগরতলা রুটে বিআরটিসি আন্তর্জাতিক বাস সার্ভিসে যুক্ত হয়েছে শ্যামলী এন আর ট্রাভেলস। এ উপলক্ষে গত শুক্রবার সকালে বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার এবং যুগ্ম সচিব মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিসির পরিচালকগণ, জিএমবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
×
