আবুল হাসনাত আবদুল্লাহ

পদ্মা সেতুর জনসভায় বরিশাল অঞ্চল থেকে যাবে লক্ষাধিক মানুষ

আপডেট : ১৩ জুন ২০২২, ১১:১২ পিএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ। গতকাল সোমবার দুপুরে পরিদর্শনকালে শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন ব্যাপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বরিশাল অঞ্চল থেকে আমরা লক্ষাধিক মানুষ জনসভায় আসব। জনসভা সফল করতে আগামীকাল (আজ মঙ্গলবার) বেলা ১১টায় আমরা বরিশাল বিভাগীয় সভার ডাক দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু হবে তা এখন পর্যন্ত আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা যাব। এর চেয়ে বড় প্রাপ্য আর কী হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত