নাটোরে জাল টাকার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:২৪ পিএম

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ আটক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প।

গ্রেপ্তার মো. আতিকুল (২২) নওগাঁর রাণীনগর উপজেলার আমিরপুর পশ্চিমপাড়ার হেলাল সরদারের ছেলে।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার বড় চৌগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলার ছাতারবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার টাকার ১৫টি জাল নোটসহ আমিনুল হক ওরফে মিঠু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার পলাতক আসামি ছিলেন মো. আতিকুল।

সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত