চিলাই নদীতে নৌকাডুবি স্কুলগামী ভাইবোনের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২২, ০৪:৩১ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে স্কুলশিক্ষার্থী দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। তাদের নাম সৌরভ আহমেদ (১০) ও তামান্না বেগম (১৫)। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের চিলাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে সৌরভ ও তার বড় বোন তামান্নাসহ ৮ শিক্ষার্থী চিলাই নদী দিয়ে ছোট নৌকা করে স্কুলে যাচ্ছিল। হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্য শিক্ষার্থীরা সাঁতরে উঠলেও সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ও দোয়ারাবাজার থানা পুলিশ নদী থেকে সৌরভের লাশ উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পর তামান্নার মরদেহও উদ্ধার করা হয়। দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় নৌকা উল্টে ভাই ও বোন নিখোঁজ হয়েছিল। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত