ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসেবে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে ইতিমধ্যে এবারের উপহারের আম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও পশ্চিম বাংলা, ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীকে আম্রপালি আম উপহার দেওয়া হয়েছিল।
