কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা সনি রহমান। গত শুক্রবার নরসিংদীর মাধবদী হলি ক্রিসেন্ট নামক একটি বেসরকারি হাসপাতালে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। স্ত্রী এবং কন্যা সন্তান দুজনই সুস্থ আছেন।
সনি রহমান বলেন, প্রথম সন্তানের বাবা হলাম তাও কন্যা সন্তানের বাবা। অনুভূতিটা কতটা মধুর তা সন্তান বুকে জড়িয়ে নেয়ার পর বুঝলাম। অনুভূতিটা সত্যিই অসাধারণ। বাবা হওয়ার অনুভূতিটা কি সেটা যাদের সন্তান হয়েছে তারাই একমাত্র বলতে পারবে। তবে আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে সকলের কাছে আমার সন্তান ও স্ত্রী জন্য দোয়া প্রার্থনা করছি।’
সনি রহমান ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর তাকে দেখা গেছে নাটকে অভিনয় ও নির্মাণে। এরই ধারাবাহিকতায় তিনি নাম লেখান সিনেমায়। বর্তমানে সনি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘তোলপাড়’ সিনেমাটি।
