অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ২১ জুন ২০২২, ১২:০৩ এএম

দ্বিতীয় অধ্যায় : স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বহুনির্বাচনী

১. প্রাথমিক চিকিৎসার জনক বলা হয় কাকে?

ক. ডা. বি প্রসাদ               খ. ডা. জন পল

গ. ডা. ফ্রেডরিক এজমার্ক    ঘ. ডা. প্রাণ গোপাল

উদ্দীপকের আলোকে ২-৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কনিষ্ক টেবিল থেকে পড়ে গিয়ে কপাল ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পল্লী চিকিৎসক বিজয় দ্রুত তার কপালের ক্ষতস্থান ঢেকে রাখার জন্য একটি বিশেষ কাপড়ে ভালোভাবে বেঁধে তাকে হাসপাতালে পাঠান।

২. কোনটি প্রাথমিক চিকিৎসকের ব্যাগে রাখা উচিত?

ক. টিংচার আয়োডিন                     খ. পটাশ

গ. কাঁচি                          ঘ. অপারেশনের যন্ত্রপাতি

৩. কপালে ব্যবহৃত বিশেষ কাপড়টির নাম কী?

ক. ব্যান্ডেজ                                 খ. ড্রেসিং

গ. হোয়াইট ক্লথ                ঘ. জীবাণুনাশক ব্যান্ডেজ

৪. বিজয় প্রাথমিক অবস্থায় ক্ষতস্থানটি কী দিয়ে পরিষ্কার করেন?

ক. তুলা                          খ. গজ

গ. পানি                          ঘ. সাদা কাপড়

৫. স্কাউট ও গার্ল গাইডের মাধ্যমে অর্জিত হয়Ñ

ক. যোগাযোগ ব্যবস্থা                     খ. বই পড় কর্মসূচি

গ. নেতৃত্বের গুণাবলি                      ঘ. দক্ষতা

৬. আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সেবা দেওয়া হয় তাকে বলেÑ

ক. প্রাথমিক চিকিৎসা                    

খ. ডাক্তারি চিকিৎসা

গ. তাৎক্ষণিক চিকিৎসা                  

ঘ. হোমিও চিকিৎসা

৭. বাংলাদেশে কখন রেডক্রস সোসাইটি গঠিত হয়?

ক. ১৯৭০ সালে               খ. ১৯৭১ সালে

গ. ১৯৭২ সালে                ঘ. ১৯৭৩ সালে

৮. বাংলাদেশে কখন স্কাউট ও গার্ল গাইড কর্মসূচি শুরু হয়?

ক. ১৯৭১ সালে                খ. ১৯৭২ সালে

গ. ১৯৭৩ সালে                ঘ. ১৯৭৪ সালে

৯. চোয়ালে কোন ধরনের ব্যান্ডেজ ব্যবহার করা হয়?

ক. মাল্টি টেইল                খ. রোলার

গ. ইলাস্টিক                                ঘ. সাধারণ ব্যান্ডেজ

উত্তর

১. গ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত