২৪ জুন বাস, ১ জুলাই থেকে ট্রেনের ঈদের টিকিট বিক্রি শুরু

আপডেট : ২১ জুন ২০২২, ০২:২৫ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি ২৪ জুন থেকে শুরু হবে। অন্যদিকে ১ জুলাই থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ১০ জুলাই ঈদুল আজহা হতে পারে।

গতকাল সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় বাসের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ বলেন, ‘২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি দিয়ে এ কার্যক্রম চালু হবে।  গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর ও মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট থাকা সাপেক্ষে ঈদের আগের যেকোনো দিনের যাত্রার আগাম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত