রংপুরের মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত ১১টার সময় উপজেলার তালিমগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শফিক (২২) ও ইমন (২৪)। দুইজনের বাসা মিঠাপুকুর উপজেলার তিলকপাড়া গ্রামের তিলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।
স্থানীয়রা জানায়, মালবাহী একটি ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরবাইক ট্রাকের চাকার ভেতর ঢুকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন যুবক ঘটনাস্থলেই মারা যান।
পরে বাজারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
