করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ১৬৮৫

আপডেট : ২৪ জুন ২০২২, ০৬:০৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। একই সময়ে দেশে আরও ১ হাজার ৬৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষার বিপরীতে ১ হাজার ৬৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ।

একই সময়ে করোনা আক্রান্ত ১৮৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৫৮৪ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের, ৭১ জন চট্টগ্রাম বিভাগের, ৮ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ১০ জন বরিশাল বিভাগের ও ৩ জন সিলেট বিভাগের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত