পদ্মা সেতু্ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে আনন্দ র্যালির আয়োজন করে রেলওয়ে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সার্বিক নির্দেশনায় র্যালিটি সম্পন্ন হয়। র্যালি শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সেতু উদ্বোধন অনুষ্ঠানটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এলইডি স্ক্রিনে প্রদর্শন করার ব্যবস্থা করা হয়। র্যালিতে অংশগ্রহণ এবং পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) এর মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম মো. আবুল কালাম চৌধুরীসহ রেলওয়ে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, রেলওয়ে পুলিশের অফিসার/ফোর্স, আরএনবিসহ স্থানীয় জনসাধারণ।
এছাড়াও রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রাম কর্তৃক পুলিশ লাইন্স, রেলওয়ে জেলা, চট্টগ্রামে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় উপভোগ করার আয়োজন করা হয় এবং দুপুরে বড় খানার আয়োজন করা হয়। সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত গান ও ডকুমেন্টারি উদ্বোধনী অনুষ্ঠানের আগে ও পরে প্রদর্শন করা হয়।
