করোনা: দৈনিক শনাক্ত ২ হাজার ছাড়াল, মুত্যু ২

আপডেট : ২৭ জুন ২০২২, ০৬:২৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৭৯ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন সেরে উঠেছেন।

গতকাল নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৮০ জন। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত