উপকূল রক্ষায় দুর্যোগ সহনশীল পরিবেশবান্ধব-জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন ও জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। পদ্মা সেতুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিপণ্য সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করে এর সুফল কৃষকের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল সোমবার বেলা ১১টায় ‘বাজেট পর্যালোচনা, পদ্মা সেতুর সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক নাগরিক সংলাপে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সভাপতি নূর আলম শেখ।
