গত ২৬ জুন দেশ রূপান্তর পত্রিকার শেষের পাতায় ‘মুক্তিযোদ্ধারা লুটতরাজ নারী নিপীড়ন করেছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার। সংবাদে তথ্য ও বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। অধ্যাপক অজিত বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে তা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার সম্মান ক্ষুণœ করার চেষ্টা বৈ কিছুই নয়।’
প্রতিবেদকের বক্তব্য : জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সিনেট অধিবেশনে অজিত কুমার মজুমদারের দেওয়া বক্তব্যের ভিডিও ও অডিও রেকর্ডের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ ছাড়া তার সঙ্গে সঙ্গে কথা বলে রেকর্ড ও বক্তব্য সম্পর্কে সত্যতা যাচাই করা হয়েছে।
