নিখোঁজর ১৮ দিন পর স্কুল ছাত্রের খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২২, ০১:৫৯ পিএম

কুমিল্লার হোমনায় নিখোঁজের ১৮ দিন পর হৃদয় (১২) নামের এক স্কুল ছাত্রের মৃতদেহের নিম্নাংশ উদ্ধার করছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘনিয়ারচর গ্রামের কালু শাহ’র বাড়ির পাশের নদী থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় স্বজনেরা পরনের প্যান্ট দেখে লাশ শনাক্ত করেন।

মো. হৃদয় উপজলার চিৎপুর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে এবং আছাদপুর হাজী সিরাজ দৌলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

গত ১১ জুন  সে নিখোঁজ হয় মর্মে পরদিন হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন তার চাচা এনায়েত।

তিনি জানান, গত ১১ জুন সকালে দল বেঁধে  নদীতে গোসল করতে গেলে এক বন্ধুর সঙ্গে ঝগড়া হয় বলে হৃদয়ের বন্ধুর বাবা-মা পিয়াস ও লাভলী বেগম বাড়িতে এসে বকাঝকা করে এবং ‘দেখে নেবে’ বলে হুমকি দিয়ে যায়। এরপর থেকে হৃদয়কে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল জায়গায় খুঁজে না পেয়ে পর দিন ১২ জুন হোমনা থানায় একটি ডায়েরি করেন।

এনায়েত বলেন, ১৮ দিন পর মঙ্গলবার তার লাশের কাটা নিম্নাংশের সন্ধান পায় পুলিশ। এ সময় প্যান্ট দেখে আমরা লাশ চিহ্নিত করি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নদী থেকে একটি বাচ্চার দেহের নিম্নাংশ উদ্ধার করা হয়েছে। ওপরের অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত