শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০২২, ০৬:০৯ এএম

গাজীপুরের শ্রীপুরে শান্তা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার পৌরশহরের মধ্য ভাংনাহাটি এলাকায় ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শান্তা আক্তার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ও ওই গ্রামের রুহুল আমীনের কন্যা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ে শান্তা। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের আড়ার সঙ্গে ঝুলছে শান্তা। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত