আইএফআইএলের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ৩০ জুন ২০২২, ০১:১৭ পিএম

শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)।

বুধবার (২৯ জুন) প্রতিষ্ঠানটির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ ঘোষণা করা হয়। 

ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইএফআইএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস. এম. বখতিয়ার আলম। 

সভায় ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় পরিচালনা পর্ষদের সদস্য এবং উদ্যোক্তাবৃন্দ অংশ নেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত