হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ানে আসছে পরিবর্তন

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:৩৮ পিএম

ম্যাসেজিং অ্যাপ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় হোয়াটসঅ্যাপ। সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মটিও ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নিয়মিত পরিবর্তন আনছে। সেই ধারাবাহিকতায় এবার ডিলিট ফর এভরিওয়ানে আসছে বড় ধরনের পরিবর্তন।

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়াবেটাইনফো। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এবার থেকে দুদিন ১২ ঘণ্টা পর্যন্ত ডিলিট ফর এভরিওয়ান ফিচার ব্যবহার করা যাবে। এ হিসেবে প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত অপর প্রান্তের ব্যক্তিকে পাঠানো মেসেজ ডিলিট করা সম্ভব।

হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিয়ান ফিচার শুরু থেকেই জনপ্রিয়। এর মাধ্যমে কোনো মেসেজ ভুল করে পাঠালে তা ডিলিট করা সম্ভব। বর্তমানে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড সময়ের মধ্যে যাকে মেসেজ করছেন তার কাছ থেকে টেক্সট, ইমেজ বা ভিডিও ডিলিট করা সম্ভব। তারপর আর সম্ভব নয়। কিন্তু নতুন আপডেট অনুযায়ী এবার থেকে দুদিনেরও বেশি সময়ের মধ্যে ডিলিট ফর এভরিয়ান ফিচার ব্যবহার করা সম্ভব।

পুরো প্রক্রিয়াটির জন্য কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে বিটা টেস্টারদের কাছে নতুন এই আপডেট পাঠানো হয়েছে। তবে ঠিক কবে থেকে সব ব্যবহারকারীদের কাছে এই ফিচার পাঠানো হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফিচার চালু করার ফলে বেশ সুবিধা হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। কারণ অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ বেশ কিছু সময় পর ডিলিট করার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করার ফলে তা আরও সুবিধা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত