এ সি আই ফরমুলেশনস লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান এ সি আই ক্রপ কেয়ার বিজনেস এর বহুল প্রত্যাশিত কনক্লেভ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের হোটেল দি কক্স টুডেতে রবিবার অনুষ্ঠিত কনক্লেভে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের ১৬০ জন ফিল্ড ফোর্স সহ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ সি আই ক্রপ কেয়ার মার্কেটিং ও সেলস সাপোর্ট টিমের পরিচালনায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
২০২১-২২ অর্থ বছরের সার্বিক ব্যবসায়ের নানা সাফল্য এবং ২০২২-২৩ অর্থ বছরের এ সি আই ক্রপ কেয়ারের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রার সুনির্দিষ্ট দিক নির্দেশনা কনক্লেভে আলোচনা হয়।
সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সি আই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস তার বক্তব্যে ফসল সুরক্ষা ও দেশের কৃষি উন্নয়নে এ সি আই ক্রপ কেয়ারের অবদান তুলে ধরেন ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নের সংকল্প পুনর্ব্যক্ত করেন।
তিনি কনক্লেভে বিগত বছরের সেরা সাফল্য অর্জনকারী সকল পর্যায়ের অফিসারদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এ সি আই ফরমুলেশনস লিমিটেডের ডিরেক্টর (অপারেশনস) ড. মুক্তার আহমেদ সরকার চলতি অর্থ বছর ২০২২-২৩ এর ক্রপ কেয়ার ব্যবসায়ের বিষয়ে কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করেন। তিনি কৃষি বিপ্লবে এ সি আই ক্রপ কেয়ার এর ভবিষ্যৎ সুদূর প্রসারী পরিকল্পনা ফিল্ড ফোর্সদের উদ্দেশ্য তুলে ধরেন।
এছাড়া জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান চলতি অর্থ বছরের মার্কেটিং কৌশল এবং ব্র্যান্ড প্রোমোশনের ওপর কার্যকরী দিক-নির্দেশনামূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। ন্যাশনাল সেলস ম্যানেজার মো. হুমায়ূন কবীর সেলস এর গুরুত্বপূর্ণ কৌশলসমূহ নিয়ে দিক-নির্দেশনা দেয়াসহ ডিলার এলাইনমেন্ট, রিপিটেড সেলস, স্টক রিটার্ন বন্ধ করা নিয়ে সুস্পষ্ট নির্দেশনা ও আলোচনা করেন। অনুষ্ঠানে প্রোডাক্টের ডেভেলপমেন্ট, নতুন টেকনোলজি এবং কার্যকরী ডেমোনস্ট্রেশনের ওপর গুরুত্ব দেন এ সি আই ক্রপ কেয়ারের হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সুবীর চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ সি আই ক্রপ কেয়ারের ডেপুটি মার্কেটিং ম্যানেজার মোশাররফ হোসেন ভূঁঞা, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার জামিল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার আবু বকর সিদ্দিক ও জোনাল হেডবৃন্দ।
