আজ ছাড়পত্র পেতে পারে ‘সাইকো’

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১২:২৬ পিএম

ঈদুল আজহার শেষ ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা। কোনো আপত্তিকর কোনো দৃশ্য বা সংলাপ না পেলেও ছাড়পত্রের জন্য বুধবার পরিচালকের সঙ্গে বসবে বোর্ড।

এ বিষয়ে সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছবিটির ফাইটিং দৃশ্যে কিছু অপরিচিত শিল্পী দেখা গেছে। তারা বাংলাদেশি কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে। যদি বিদেশি শিল্পী হন সেক্ষেত্রে আলাদা চুক্তিপত্রসহ কিছু কাগজপত্র লাগবে। এ ব্যাপারটি নিয়ে আমরা পরিচালকের সঙ্গে বসবো।

তিনি আরও বলেন, আশা করি আমরা ছাড়পত্র দিয়ে দিতে পারবো। ব্যাপারটি নিয়ে খুব একটা সমস্যা হবে না।

সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন রোশান, পূজা চেরী ও রিও।

কয়েক দিন আগে ‘সাইকো’র গান প্রকাশ হয়েছে। বুধবার রাতে প্রকাশ হবে ট্রেলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত