‘কিশোরদা, গানের জগৎ আজকাল একদম অভিভাবক ছাড়া!’

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০২:১০ পিএম

বাংলা প্লেব্যাকে ডজন ডজন হিট গান উপহার দিয়েছিলেন অ্যান্ড্রু কিশোর ও কনক চাঁপা। এক সময় উল্লেখযোগ্য সব ছবিতে এ জুটির গান থাকতো।

অ্যান্ড্রুর প্রয়াণ দিবস বুধবার। এদিন গায়ককে স্মরণ করে পুরোনো দিনের কথা ভক্ত-শ্রোতাদের মনে করিয়ে দিলেন কনক।

সেখানে বললেন, কিশোরদা, জানেন!  গানের জগৎ আজকাল একদম অভিভাবক ছাড়া! 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুভূতির কথা লেখেন কনক চাঁপা। আরও ওঠে এসেছে সহকর্মীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।

কনক চাঁপা লেখেন, ‘কিশোর দা, জীবনে কখনো ভাবিনি আপনাকে নিয়ে স্মৃতিচারণ করবো!  আপনি ছিলেন প্রাণশক্তির আধার! আমাদের আনন্দের ব্যংক! আমাদের যে কোন প্রশ্নের  সমাধানের জীবন্ত বই, আমাদের সবার বিস্ময়, আনন্দের ফুলঝুরি !

জীবন প্রথম গান ডাক দিয়েছেন দয়াল আমারে এএএএএ বলে যে টান দিলেন সেই পানেই বোহেমিয়ান আপনি এগিয়ে যাচ্ছিলেন বুঝিনি কিশোরদা!

যশোর জেলের ভেতরটা  পরিদর্শন করতে গিয়ে বন্দীদের দেখে কাঁদতে গিয়ে আপনার চোখ রাঙানি খেয়ে কান্নাটা যখন গিললাম সেইদিন বুঝেছিলাম আপনি আমার আপন বড়ভাই।’

আরও বলেন, ‘কিশোরদা, জানেন!  গানের জগৎ আজকাল একদম অভিভাবক ছাড়া!  এভাবে ছেড়ে গেলেন!  আপনার কি এই জগতের প্রতি কোন দায়িত্ব ছিল না? যাইহোক, দোয়া করি কায়মনোবাক্যে, স্রষ্টা আপনাকে শান্তি দিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত