প্রতারণার মামলায় চলচিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৮:১২ পিএম

প্রতারণার মামলায় বাংলাদেশ চালচিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কলাবাগান থানা-পুলিশ।

কলাবাগান থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিলন হোসেন দেশ রূপান্তরকে জানান, প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সুদীপ্ত কুমার দাশকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত