ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১২:৪৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন দাউদকান্দি উপজেলার একই গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে দুইজন আপন ভাই রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাউদকান্দির বেকিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ে সংযোগ সড়ক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠার সময় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আতদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন, উপজেলার বেকিনগর গ্রামের মোঃ শাহজালাল মিয়ার ছেলে মোঃ শরীফ (২৩) ও তার ভাই মোঃ তাপসির (১৮) এবং একই গ্রামের হকসাব মিয়ার ছেলে মোঃ সোহেল (২৫)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানান, মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন আরোহী মারা যান। বাসটিকে সনাক্তকরণে চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত