সাংবাদিক জাকির হাজারীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৭:২০ পিএম

দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন হাজারীর নামে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। 

মঙ্গলবার বেলা ১১টায় গৌরীপুরস্থ পাতাতা রেস্তোরাঁয়  অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এ প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তারা বলেন,  গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের স্থায়ী বাসিন্দা সাংবাদিক জাকির হাজারীসহ তার বাড়ির ৭/৮টি পরিবারের চলার পথ বন্ধ করা নিয়ে প্রতিবেশী খালেক হাজারীর ভবন নির্মাণ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছে। বিষয়টি নিয়ে দেশ রূপান্তরের অনলাইনসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে করে সংবাদ প্রকাশিত হয়। 

পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সরেজমিন পরিদর্শন করে। ইমারত আইন অমান্য এবং চলাচলের পথ না থাকায় উপজেলা প্রশাসন মীমাংসা না হওয়া পর্যন্ত ভবন নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেয়। পূর্বশত্রুতার জের ধরে রাস্তার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে খালেক হাজারী ও দুবাই জাকির গত শনিবার মানববন্ধন করে সাংবাদিক জাকির হাজারীর নামে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেয়। সাংবাদিক জাকির হাজারীর নামে মিথ্যা অপবাদ ও সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন বক্তারা। 

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, এইচ এম মোহন, এম এ করিম সরকার, রাশেদুল ইসলাম লিপু, ওমর ফারুক মিয়াজী, হানিফ খান, মোহাম্মদ আলী শাহীন, শামীম রায়হান, মুক্তার হোসেন,  আসলাম মিয়া, আলমগীর হোসেন, হোসাইন মোহাম্মদ দিদার, জুয়েল রানা, সামসুদ্দিন সাগর ও মহসিন হাবিব প্রমুখ।

সাংবাদিক জাকির হাজারী জানান, আমার ব্যাক্তিগত তথ্য দিয়ে একটি পত্রিকার অনলাইন ভার্সনে মিথ্যা সম্মানহানিকর নিউজ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা হচ্ছে। অথচ চলার পথ বন্ধ করার বিষয়টি উপজেলা প্রশাসন সরেজমিন পরিদর্শন করে আইনি নির্দেশনা দিয়েছেন। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে সাংবাদিক জাকির হাজারী জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত