ইউএস-বাংলার ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফারের মেয়াদ বৃদ্ধি

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৩:৪৫ পিএম

দেশীয় পর্যটকদের অতিরিক্ত চাহিদার কারণে কক্সবাজার ও মালদ্বীপের রাজধানী মালেতে দুটি রিটার্ন টিকিট কিনলেই দুই রাতের জন্য হোটেল ফ্রি অফারটির মেয়াদ বৃদ্ধি করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সংস্থাটি জানায়, সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। অফারটি ইউএস-বাংলার নিজস্ব যেকোনো সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

৩১ আগস্ট পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে। তবে ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত সময়ে অফারটি কার্যকর থাকবে না। 

অফারটি দুজন প্রাপ্ত বয়স্ক পর্যটকের জন্য প্রযোজ্য হবে। পর্যটকের সঙ্গে পাঁচ বছরের নিচের সন্তানের জন্যও অফারটি গ্রহণযোগ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত স্টান্ডার্ড হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। হোটেলের সঙ্গে বুফে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারও ফ্রি।

আরও বলা হয়, সমুদ্রকেন্দ্রিক পর্যটনকে আকৃষ্ট করতে বাংলাদেশি পর্যটকদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা। সেই সঙ্গে পৃথিবীর অন্যতম সৌন্দর্যের লীলাভূমি, সাদা বালি, নীল সমুদ্রের জলরাশি আর নীল আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে যাওয়া মালদ্বীপকে উপভোগ করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট কিনলেই হোটেল ফ্রি এর অফার দিয়েছে।

‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’ অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব সেলস কাউন্টারে  অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত