শ্রেণিকৃত ঋণ হ্রাস ও মুনাফায় রেকর্ড বিএইচবিএফসির

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২:৩৫ এএম

সরকারি পর্যায়ে গৃহঋণ প্রদানকারী একমাত্র আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) ২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় সব সূচকে অনন্য সাফল্য অর্জন করেছে। ঋণ মঞ্জুরি, ঋণ বিতরণ ও সামগ্রিক খেলাপি ঋণ আদায়ের মতো প্রধান সূচকসমূহে নতুন রেকর্ড তৈরি করেছে।

শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি আগের সব রেকর্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সদ্য সমাপ্ত অর্থবছর শেষে প্রতিষ্ঠানটির শ্রেণিকৃত ঋণের পরিমাণ মোট ঋণ স্থিতির মাত্র ৪ দশমিক ৭২ শতাংশ, যা সব সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বনিম্ন। শ্রেণিকৃত ঋণ হ্রাস এবং বছরজুড়ে ব্যয় সংকোচনের বিপরীতে সার্বিক আদায় ও আয় বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি সর্বশেষ অর্থবছরে প্রায় ২৩০ কোটি টাকার কর-পূর্ব মুনাফা অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। বিএইচবিএফসি সারা দেশে ৮৬টি মাঠ কার্যালয়ের মাধ্যমে গৃহনির্মাণ ঋণ এবং ফ্ল্যাট ও হাউজিং ইক্যুপমেন্ট ক্রয়ে সরল সুদে ঋণ প্রদান ও বিনিয়োগ করে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্ববর্তী অর্থবছরে চালু করা জিরো ইক্যুইটি গৃহনির্মাণ ঋণ এবং এ অর্থবছরে চালুকৃত শরিয়াহভিত্তিক বিনিয়োগ প্রকল্প মনজিলসহ ১২টি ঋণ ও বিনিয়োগ প্রোডাক্টের অনুকূলে এ অর্থবছরে ৭০০ কোটি টাকা মঞ্জুরি ও ৬০০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। বছরান্তে মঞ্জুরি ও বিতরণকৃত ঋণ ও বিনিয়োগের পরিমাণ যথাক্রমে ৭১৫ ও ৫৮৯ কোটি টাকা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত