মেষ : নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে জাতকের বিশেষ করে অনূঢ়াদের এ সপ্তাহে সুনামের যোগ রয়েছে। অন্যান্য ক্ষেত্রে নির্ঝঞ্ঝাট দিন যাপন করবেন।
বৃষ : লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে জাতকের পেটের পীড়া দেখা দেবে। স্নেহ জাতীয় খাবার পরিহার করাই শ্রেয়। অন্ত্রের সমস্যাকে সামান্য গ্যাসের সমস্যা ভেবে হেলা করবেন না।
মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক আকর্ষণীয়। তাই যেথা-সেথা নিজেরে বিলিয়ে দেবেন না। বিচক্ষণতার সঙ্গে আপনার বিশেষ গুণটি অধিক ব্যবহারে কোনো দোষ নেই।
কর্কট : গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের চাকরির সুযোগ আসবে। আর যারা সরকারি কাজে কর্মরত তাদের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। উৎকোচ গ্রহণে সাক্ষী না রাখাই শ্রেয়।
সিংহ : মঙ্গল ও রবির অবস্থানগত কারণে সিংহের ক্রোধ জাগ্রত হতে পারে। মেয়েরা তুচ্ছ কারণে রাগ করে গৃহত্যাগ করবেন না অমঙ্গল বয়ে আনবে। জীবন যৌবন বিনষ্ট হবে।
কন্যা : ‘ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে...’ জন্ম থেকেই জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে লাভবান হবেন। এমনি কোনো প্রলোভনে সাড়া দেবেন না। প্রতারক হতে সাবধান।
তুলা : ‘উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং’ এ সপ্তাহটা জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন। পরিবারের বড়দের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। ভুল তো ভুল, হতাশ হবেন না।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে কোনো ধূর্ত ধর্মব্যবসায়ীর খপ্পরে পড়ে লব্ধ অর্থ খোয়াতে পারেন। লোভে পা দেবেন না।
ধনু : বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে জাতকের রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে। এ সপ্তাহে সংখ্যাপাতে ‘৮’ আপনার সৌভাগ্যের চাবি কাঠি হতে পারে।
মকর : জাতকের জন্মকু-ুলীতে শনির প্রভাবের ফলে আদিকালের জ্যোতিষ বিজ্ঞান বলে, কৃতদাসীর গর্ভে সন্তান লাভ। বর্তমান যুগে গৃহকর্ম-সহায়িকা থেকে সাবধান। অযথা রিপুর তাড়নে নিজেরে হেয় করবেন না।
কুম্ভ : কিরোর সংখ্যাতত্ত্বানুসারে জাতকের আগস্ট মাসের শেষ সপ্তাহে সামাজিকরূপে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত ছাত্রছাত্রীদের বিদেশি শিক্ষক লাভের ফলে আশাতীত প্রশিক্ষণ লাভ হবে।
মীন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার যাত্রা পরিহার করুন।
