শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১১:১০ এএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ‘দি বেঙ্গল কৃষি ইনস্টিটিউট’ নামে প্রতিষ্ঠিত হয় দেশের কৃষি শিক্ষার প্রাচীনতম এ বিদ্যাপীঠ। এরপর বিভিন্ন নামে পরিবর্তিত হয়ে ২০০১ সালের ১৫ জুলাই উন্নীত হয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে। 

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৪টি অনুষদ ও একটি ইনস্টিটিউটের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্স রয়েছে। অনুষদগুলোর অধীনে ৩৫টি বিভাগে মোট ৩২২ জন শিক্ষক পাঠদান ও সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত আছেন। শিক্ষার্থীদের জন্য ৫টি আবাসিক হল রয়েছে এবং আরও দুটি হলের কাজ চলমান।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ঈদুল আজহার ছুটি চলছে, তাই স্বল্প পরিসরে পালন করা হবে বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় খোলার পরে সবাইকে নিয়ে বড় পরিসরে উদযাপন করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক নিয়ে উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর ফলে সেশনজট দীর্ঘ হচ্ছে। আমরা আর কোনো পরীক্ষা পেছাতে দেব না। বিশ্ববিদ্যালয়ের টিএসসি আগামী এক মাসের মধ্যে চালু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত