হিন্দুপাড়ায় হামলা: লোহাগড়ায় যাচ্ছেন সিপিবি ও বামজোটের জেলা নেতৃবৃন্দ

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১২:১৬ পিএম

ফেসবুক ক‌মে‌ন্টের জের ধ‌রে শুক্রবার (১৫ জুলাই) নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামে সাহা পাড়ায় হামলা, ভাঙচুর, দোকান লুট, স্থানীয় দিঘলিয়া কলেজের শিক্ষক দিলীপ স্যারের বাড়িসহ হিন্দু ধর্মাবলম্বীদের বা‌ড়িঘ‌রে অ‌গ্নিসং‌যোগ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শনিবার সকালে সিপিবি ও বামজোটের জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে যাচ্ছেন।

ইতোমধ্যে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে এ জোট। দোষী ও এর নেপথ্যের হোতাদের আইনের আওতায় আনা ও শাস্তি দাবি জানানো হয়েছে।

সিপিবি ও বামজোটের পক্ষ থেকে বলা হয়, গতকাল ঘটনা জানার পর থেকেই সিপিবি ও বাম জোটের শরিক দলের পক্ষ থেকে দায়িত্ব পালনের চেষ্টা করা হচ্ছে।

আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষী ও এর নেপথ্যের হোতাদের আইনের আওতায় আনা ও শাস্তি দাবি করি।

আরও বলা হয়, ওই অঞ্চলের ধর্মীয় সংখ্যালঘুসহ সারা দেশের ধর্মীয়, জাতিগত সংখ্যালঘুসহ সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রতি নিশ্চিত করতে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানাই।

সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের সচেতন মানুষকে এগিয়ে আসতে ও স্থানীয়ভাবে সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ কার্যক্রম গ্রহণের আহ্বান জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত