বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ^াস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
গতকাল শনিবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তার স্টাফ অফিসার মাহমুদুন নবী। তিনি স্ত্রী শাহনাজ পারভীন, দুই কন্যাসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
কামরুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
আহম্মদ কামরুজ্জামান যশোর জেলায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেছিলেন।
