কেরানীগঞ্জে মলম পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৬:৪৬ এএম

ঢাকার কেরানীগঞ্জে মলম পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ, দোহার, ডিএমপির বিভিন্ন এলাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে কয়েক দিন ধরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন কবীর।

গ্রেপ্তার আসামিরা হলো রাসেল বড় মিয়া, নাজমুল হুদা, রমজান, ভাগিনা জামাল নাঈম, পিন্টু নিলয়, আমিনুল। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত