একইসঙ্গে করোনা এবং মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তি!

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০১:২১ পিএম

করোনাভাইরাসের কামড় এখনও জারি রয়েছে। এর মধ্যেই থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। জোড়া ভাইরাসের দাপাদাপিতে উদ্বেগের আবহ বিশ্বের নানা প্রান্তে। এই প্রেক্ষাপটে এবার এক সঙ্গে করোনা ও মাঙ্কিপক্সে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এই প্রথম এ ধরনের ঘটনা প্রকাশ্যে এল।

জানা গিয়েছে, মিচো থম্পসন নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দার দেহে একই সঙ্গে করোনা ও মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গিয়েছে। জুন মাসের শেষে ওই ব্যক্তি করোনায় সংক্রমিত হন। কয়েকদিন বাদেই ওই ব্যক্তি লক্ষ করেন, তার পিঠ, পা, ঘাড়ে ক্ষতচিহ্ন রয়েছে। পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, তিনি মাঙ্কিপক্সেও আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, করোনা মহামারী পরিস্থিতি সামান্য থিতু হলেও এখনো বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসের উপপ্রজাতির সংক্রমণ ঘটছে। তার ফলে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কোথাও কোথাও আবারও বাড়ছে। যদিও প্রতিষেধক প্রয়োগের ফলে মৃত্যুর হার অনেকটাই কমেছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

অন্যদিকে, মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত