৮ বছর পর সম্মেলন

আশুগঞ্জ বিএনপির সভাপতি শাহজাহান সম্পাদক হাবিব

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১০:৫৫ পিএম

দীর্ঘ ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পুলিশের অনুমতি না পাওয়ায় উপজেলা শহরের কোনো স্থানে সম্মেলন করা সম্ভব হয়নি। পরে উপজেলার বাহাদুরপুর তালশহর সড়কের পাশে একটি সার গোডাউনের মাঠে গত শনিবার সন্ধ্যায় এ সম্মেলন হয়। জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) মোস্তাক মিয়া।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মো. শাহজাহান সিরাজ। তৃণমূল পর্যায়ের ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. হাবিবুর রহমান হাবিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত