শাবিপ্রবি শিক্ষার্থী হত্যায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০১:১৪ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৩ জনকে আটক করেছে জালালাবাদ থানা-পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান৷

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী হত্যায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা প্রাথমিক তদন্তের জন্য ৩/৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে আসামি করে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহত বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলায়।

জানা যায়, নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সামনের গাজী কালুর টিলার সামনে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকেন।

এ অবস্থায় শিক্ষার্থীরা উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে নেন এবং পরে তাকে এমএজি ওসমানী মেডিকেলে কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত