ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পবারুল ইসলামকে সভাপতি ও ফরহাদ আহমেদ রিংকু চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক পবারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ রমেশ চন্দ্র সেন।
