ল্যাবএইডের সহযোগিতায় এনবিএ’র মেডিকেল ক্যাম্প

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৪:৪৩ এএম

সুনামগঞ্জে বন্যাকবলিত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বেসরকারি টেলিভিশন ও রেডিও’র সংবাদ উপস্থাপকদের সংগঠন, নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)। এর প্রধান পৃষ্ঠপোষক ছিল ল্যাবএইড।  

সুনামগঞ্জের বন্যাকবলিত জগন্নাথপুরের চিলাউড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংবাদ উপস্থাপকদের সংগঠনটি। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই চিকিৎসাসেবা কার্যক্রম।সকালে এই আয়োজনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ডা. মামুন আল মাহতাব (স্বপ্নিল)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ‘নির্বাহী সদস্য’ আজিজুস সামাদ আজাদ ডন, এনবিএ’র প্রেসিডেন্ট ও এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মুমতাহিনা হাসনাত রীতুসহ বিভিন্ন টেলিভিশন ও রেডিও’র সংবাদ উপস্থাপকরা।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত