শারীরিক সমস্যার যোগ সিংহের, ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ মকরের

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১০:০৪ এএম

মেষ: জাতকের প্রেমে সফলতার যোগ রয়েছে। প্রেমিকার বান্ধবীর সাহায্য পেতে পারেন।

বৃষ জাতক হঠাৎ কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পথিমধ্যে তরুণ ছাত্র দ্বারা নিগ্রহের সম্ভাবনা রয়েছে। নির্জন স্থান পরিহার করুন। 

মিথুন জাতকের যেকোনো পরিকল্পনার সফলতা মুকুলেই ঝরে যেতে পারে। বিংশোত্তরী দশাবিধির ফলে পাওনা টাকা পেতে সমস্যায় ভুগতে পারেন।

কর্কট জাতকের কালকেতু গ্রহের অবস্থানের ফলে এ সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ নেই। তবে প্রশাসনের সহায়তায় সম্ভবত দেশসেবায় ব্রতী হবেন।

সিংহ জাতকের এ সপ্তাহে রাজরোষের ফেরে অর্থহানি হতে পারে। সুচিন্তিত রূপে কাজ করুন। শারীরিক সমস্যার যোগ রয়েছে।

কন্যা শুক্রের নেত্রপাণির খলগ্রহের ফলে বিধবার পুনর্বিবাহের যোগ রয়েছে। নিজ মাতার সাহায্যে বর্তমান মাতার দুরভিসন্ধি মুকুলেই বিনষ্ট হবে।

তুলা ভৃগুসংহিতার সপ্তমেশের অবস্থান অনুযায়ী জানা যায় যে, জাতক পড়শির পরামর্শে ব্যবসায়ে লো কসান করবেন। বুঝে-শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন।

বৃশ্চিক জাতক গোপনাঙ্গে আঘাত পেতে পারেন। যেকোনো কাজে বা খেলাধুলায় সাবধান হোন। 

ধনু এ সপ্তাহটায় ফলাদি গুল্মের চাষ নিয়ে ঝামেলা হতে পারে। প্রকৃতির বৈরী আবহাওয়ার জন্য ফসলাদির বোল মুকুলেই ঝরে যাওয়ার সম্ভাবনা।

মকর ভার্যাদ্বেষী প্রিয়দ্বেষী গুরুদ্বেষীর কারণে জাতকের ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ রয়েছে। ফলে যেখানে সেখানে যার-তার থেকে সুদে ঋণগ্রহণ না করাই শ্রেয়।

কুম্ভ জীবচন্দ্রকুজাঃ পাপার কুম্ভলগ্নের দশমে অবস্থানের ফলে সমাজের নিচুতলার লোকদের অন্যায় আবদার রাখতে গিয়ে রাজরোষে পড়তে পারেন।

মীন বিশাখা নক্ষত্রের নক্ষত্রাঙ্ক পূর্বে উদিত হওয়ার ফলে জাতকের অঙ্গহানির যোগ রয়েছে। হাসপাতালের চিকিৎসকের অদক্ষতায় ভোগান্তি বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত