ব্রাহ্মণবাড়িয়া

টাউন খালের অবৈধ উচ্ছেদ দাবিতে গোলটেবিল বৈঠক

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নৌ-নিরাপত্তা ও শহরের ভেতর দিয়ে প্রবাহিত টাউন খালের অবৈধ দখল উচ্ছেদ গতিশীলকরণ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কারি চাইনিজ রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এ বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতারাসহ সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকনের সভাপতিত্বে এ সময় বিষয়ভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ ও সুপারিশ বিষয়ে আলোচনা করেন নোঙর নদী সুরক্ষা সংগঠন সভাপতি শামীম আহমেদ ও পৌর আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান পাঠান সোহাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত