অমিত হাবিবের মৃত্যুতে ববি হাজ্জাজের শোক

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১২:২৮ পিএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

ববি হাজ্জাজ তার শোকবার্তায় বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। 

গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত