বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে তার সাবেক দুই স্ত্রীর সম্পর্ক এখনো বন্ধুত্বের। ব্যস্ততার মাঝেও প্রতি সপ্তাহে একবার তাদের দেখা হয়।
করণ জোহরের সঙ্গে কফির আড্ডায় এমনটাই বলছিলেন আমির খান। তিনি বলেন, ‘আমরা আজও পরিবারের মতো।’
এই পর্বে উপস্থিত ছিলেন কারিনা কাপুরও।
‘লাল সিংহ চাড্ডা’-য় পর্দার দাম্পত্যের কথা নিয়ে হাসিঠাট্টার ফাঁকে ব্যক্তিগত জীবনের কথাও উঠে আসে।
প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে অভিনেতা বলেছিলেন, ‘আমরা সবাই সপ্তাহে একবার একত্রিত হই। একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, যত্ন আজও অটুট। আমরা এখন আরও বড় পরিবার।’
ইরা খান সংগীত নিয়ে পড়াশোনা করেছেন। নাটক পরিচালনা করেন। ছবির জগতে পা রাখার এখনই কোনো ইচ্ছে নেই তার।
অন্যদিকে আমিরকে ছবি বানানোয় সহযোগিতা করেন ছেলে জুনাইদ।
মাস দুই আগে ইরার জন্মদিনে ইরা, কিরণ থেকে শুরু করে পরিবারে সকলে একত্রিত হয়েছিলেন। তাদের সপরিবার জলকেলির দৃশ্য ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।
