মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ করেছে আমেরিকার বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইর্য়ক ইনক।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্ধ শতাধিক অসহায় বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
কুলাউড়া টিবিএফ চেয়ারম্যান আলহাজ মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও অর্গানাইজিং সেক্রেটারি মেহেদী হাসান খালিকের সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কমকর্তা মো. আব্দুল মোমিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আল আইন আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসাইন আনু, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাংবাদিক জসিম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আমেরিকা থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া (জাকারিয়া)।
