প্রতি বছর আয়োজন করা হবে ‘স্মার্টহোম এক্সপো বাংলাদেশ’

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৮:৫২ পিএম

দেশের স্বনামধন্য ইভেন্ট এজেন্সি ব্রিলিয়ান্স এক্টিভেশন লিমিটেড এবং আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজক  প্রতিষ্ঠান এশিয়া ইভেন্টস গ্রুপ মালয়েশিয়া (এইজি) এর মধ্যে একটি স্বারক চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুসারে এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে প্রতিবছর ‘স্মার্টহোম এক্সপো বাংলাদেশ’আয়োজন করবে। তাছাড়া চুক্তি অনুযায়ী এশিয়া ইভেন্টস গ্রুপ মালয়েশিয়া আয়োজিত সকল আন্তর্জাতিক প্রদর্শনীতে ব্রিলিয়ান্স অফিসিয়াল ইভেন্ট পার্টনার হিসাবে দায়িত্ব পালন করবে।

ব্রিলিয়ান্স এক্টিভেশন লিমিটেড এর সি.ই.ও সমীর হাসান ও এশিয়া ইভেন্টস গ্রুপের গ্লোবাল সেলস্ ডিরেক্টর সাঈদ মোহাম্মদ এর মাঝে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময় দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত