ঈশ্বরদী ইপিজেডে লিনপারস কেমিক্যালের ৫৭ লাখ ডলার বিনিয়োগ

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:১৯ পিএম

বাংলাদেশি কোম্পানি মেসার্স লিনপারস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি টেক্সটাইল কেমিক্যাল শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ৫৭ লাখ ডলার বিনিয়োগে বার্ষিক ৯০ লাখ কেজি টেক্সটাইল অক্সিলিয়ারি কেমিক্যাল যেমন গ্রিন এসিড, ওয়েটিং অ্যান্ড ডিটারজেন্ট, গ্রিন সোডা, কটন লেভেলিং, পলিয়েস্টার লেভেলিং, সফটনার, সিলিকন, ফিক্সিং, ওয়াশ অফ, স্ট্যাবিলাইজার, সিকোয়েস্টারিং উৎপাদন করবে। কারখানাটিতে ১২১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং লিনপারস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩ আগস্ট ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং লিনপারস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু এবং লিনপারস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস কে রেজাওয়ানুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত