মুদ্রাবাজার অস্থিতিশীল

৬ ব্যাংকের ট্রেজারি শাখার প্রধানকে বদলির নির্দেশ

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১০:৪৩ পিএম

বৈদেশিক মুদ্রাবাজার অস্থিতিশীল করার অভিযোগে ছয় ব্যাংকের ট্রেজারি শাখার প্রধানকে মানব সম্পদ শাখায় বদলির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ অভিযোগের কথা উল্লেখ করে সোমবার ওই ৬ ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চিঠিতে বলা হয়, দেশের বৈদেশিক মুদ্রা বাজারের চলমান অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ওই কর্মকর্তারা নিজ ব্যাংকের অতিরিক্ত মুনাফা অর্জনে সহায়তা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত