২০২২ বিশ্বকাপের জার্সি উন্মোচন করল ব্রাজিল। ক্রীড়াসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইকি এবারও দেশটির জার্সি তৈরি করেছে। চিরাচরিত হলুদ রঙের হোম ও নীল রঙের অ্যাওয়ে জার্সি শুধু বিশ্বকাপ নয় ২০২৩ মৌসুমের সব ম্যাচেই গায়ে জড়াবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের জার্সির মূল আকর্ষণ তাতে বাঘ জাতীয় প্রাণী জাগুয়ারের গায়ের ছাপ ফুটিয়ে তোলা। নাইকি জানায় ব্রাজিলের হার না মানা মানুষের ঐতিহ্য ও সাহসকে ফুটিয়ে তুলেছে এই জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া জার্সির ভিডিওতে দেখা যায় ব্রাজিলের বিখ্যাত আমাজন বনে হেঁটে আসছে একটি জাগুয়ার। তার হলুদ গায়ে কালো ছোপকে এখানে নীল-সবুজে পরিণত করা হয়েছে। ওই রংটাই দেওয়া হয়েছে নীল জার্সিতে। তবে হলুদ জার্সির ঐতিহ্য ধরে রেখে কোনো রং যোগ করা হয়নি, জাগুয়ারের গায়ের গোল ছোপের ডিজাইন হলুদ রঙেই রাখা হয়েছে। ইন্টারনেট
