কটূক্তির মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০১:৩৩ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী তারিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তারিকুলকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের বিষয়টি সারা দিন পুলিশ স্বীকার না করলেও ওইদিন রাতে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃত তারিকুল উপজেলার পার-শালনগর গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে এবং লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের ছোটভাই।

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির ঘটনায় নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে লোহাগড়া থানায় কাজী তারিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত