কালিন্দীতে নিখোঁজ জেলের নৌকা উদ্ধার করল বিএসএফ

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০১:৩৩ এএম

সাতক্ষীরার কালীগঞ্জে সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি এক জেলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার নিখোঁজের পর গতকাল দুপুরে নদীর ভারত অংশ থেকে তার নৌকার উদ্ধার করেছে বিএসএফ। নিখোঁজ জেলে ফজলু গাজী (৬৫) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদহা গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল হাকিম জানান, ফজলু গাজী মঙ্গলবার সকালে মাছের পোনা ধরার জন্য কালিন্দী নদীতে যায়। নৌকায় ওঠার আগেই সেটি স্রোতের টানে চলে যেতে চাইলে সেও খরস্রোতা নদীতে নৌকার পিছু নেয়। এসময় স্রোতের টানে হারিয়ে যান ফজলু গাজী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত