মানিকগঞ্জে দুই কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:৪৯ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাতরাসিন ও বোয়ালি এলাকার দুটি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। 

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাতরাসিন দক্ষিণ পাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে ছুটে যাই। গিয়ে দেখি ৬টি কবর খোঁড়া। এর মধ্যে ৫টি কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি নিয়ে গেছে।

অপরদিকে বোয়ালি কবরস্থানের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন জানান, কাতরাসিনে কঙ্কাল চুরির খবর পেয়ে স্থানীয়রা বোয়ালি কবরস্থানে গেলে সেখানে কবর খোঁড়া দেখতে পায়। দুর্বৃত্তরা এই কবরস্থান থেকেও ৭টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত