৬ মাসে ২২১ কিমি বিতরণ লাইন অপসারণ তিতাসের

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০১:৩৮ এএম

অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইন অপসারণে চলতি বছরের প্রথম ৬ মাসে ১৬৪টি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ডিএমপি ও থানা পুলিশের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপলাইন অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে কোম্পানির আওতাধীন এলাকায় গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মোট ১৬৪টি অভিযান চালানো হয়। এই সময়ে বিচ্ছিন্ন করা অবৈধ বিতরণ লাইনের আনুমানিক দৈর্ঘ্য ২২১ কিলোমিটার, বিচ্ছিন্ন করা অবৈধ আবাসিক বার্নারের সংখ্যা ২,০০,৪১৭টি, বিচ্ছিন্ন করা অবৈধ বাণিজ্যিক সংযোগ ৩০২টি, বিচ্ছিন্ন করা অবৈধ শিল্প সংযোগ ৩০টি এবং মোট জরিমানার পরিমাণ ১ কোটি ৫০ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত