মস্ত বড় অজগর কাঁধে নিয়ে হাঁটছেন নারী, ভিডিও ভাইরাল

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০১:১০ পিএম

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার হয়েছে; যা রাতারাতি ভাইরাল বনে যায়। এক নারী তার এক কাঁধে মস্ত বড় একটি অজগর সাপ নিয়ে হাঁটছেন।

এই দৃশ্য দেখে অনেকেই চমকে গেছেন। একই সঙ্গে নারী যেভাবে অজগরকে কাঁধে নিয়ে চারপাশে ঘুরছেন- তার দক্ষতা ও বুদ্ধির প্রশংসাও করছেন অনেকে।

অ্যালবিনো রেটিকুলেটেড পাইথনটি বেশ বড় ও নজরকাড়াও।

বিশাল এই সাপের ভিডিওটি রেপটাইল জো নামের একটি অফিশিয়াল পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই পেজের ফলোয়ারের সংখ্যা ১৮ লাখ। পেজটি বিভিন্ন প্রজাতির প্রাণীর ছবি ও ভিডিও প্রকাশ করে থাকে।

এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফাউন্টেইন ভ্যালিতে অবস্থিত।

ভিডিওটি আপলোড করার ১৫ ঘণ্টার মধ্যেই ৫৪ হাজারেরও বেশি লা্ইক পড়ে। একজন কমেন্ট করেন, ‘কত বড়! খুবই সুন্দর। ও মাই গড।’

‘আপনি খুবই সাহসী’ মন্তব্য করেন আরেকজন ইনস্টা ব্যবহারকারী। তৃতীয় ব্যক্তি মন্তব্য করেন, ‘বিস্ময়কর নারী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত